• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

কুড়িগ্রামের চরাঞ্চলে চালু হলো নৌ অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কুড়িগ্রামের যোগাযোগবিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চালু করা হয়েছে নৌ অ্যাম্বুলেন্স। এখন থেকে চরে কেউ অসুস্থ হলে স্বজনেরা মুঠোফোনে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সটি ডাকতে পারবেন। এটি রোগীকে নদীপথে হাসপাতালগামী সড়কের ঘাটে পৌঁছে দেবে। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে। নৌ অ্যাম্বুলেন্সটি সচল রাখার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে নৌ অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন সংসদ সদস্য। তাঁর ব্যক্তিগত অর্থায়নে এটি তৈরি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘাটে বাঁধা রয়েছে বিশেষভাবে তৈরি একটি রঙিন নৌকা। এর ভেতরে রোগীর শোয়ার ব্যবস্থা রয়েছে। রয়েছে অক্সিজেনের সুবিধাও। পাশাপাশি রোগীর স্বজনদের বসার জায়গা রাখা হয়েছে। শুধু রোগী পরিবহনের জন্য তৈরি হওয়ায় এর নাম দেওয়া হয়েছে নৌ অ্যাম্বুলেন্স।

ব্রহ্মপুত্র ও দুধকুমার নদবেষ্টিত যাত্রাপুর ইউনিয়নে নদীবিচ্ছিন্ন চর রয়েছে ২০টির বেশি। এসব চরে কেউ অসুস্থ হলে, বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর রোগীদের হাসপাতালে নিতে স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হয়। সময়মতো নৌযান না পাওয়ায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

সদরের যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেই। ভাড়ায় নৌকা নিয়ে রোগী পরিবহনে অনেক সময় ও টাকা খরচ হয়। নৌ অ্যাম্বুলেন্স চালু হওয়ায় এখন শুধু তেল ও চালকের খরচ দিয়ে দ্রুত রোগী হাসপাতালে নেওয়া যাবে। তবে এ সেবা যেন বন্ধ না হয়, সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

যাত্রাপুরের মাঝিয়ালীর চরের বাসিন্দা মতিন আলী বলেন, যাত্রাপুর ঘাট থেকে তাঁদের চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। নৌকায় আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। নৌ অ্যাম্বুলেন্সটি সাধারণ নৌকার চেয়ে দ্রুত চলতে পারবে। ফলে গুরুতর রোগী ও গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।

সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতার অংশ হিসেবে নৌ অ্যাম্বুলেন্সটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর তত্ত্বাবধানে একটি কমিটির মাধ্যমে এটি পরিচালিত হবে। রোগীর স্বজনদের শুধু জ্বালানি খরচ ও চালকের মজুরি দিতে হবে। ভবিষ্যতে যাতে এ সেবা বন্ধ না হয়, সে ব্যবস্থাও নেওয়া হবে।

আরও পড়ুন

পিরোজপুরে ২৫০ কোটি টাকার আমড়ার বাণিজ্য

জেলায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী রয়েছে। সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মধ্যে যাত্রাপুর ইউনিয়নের ২০টির বেশি চর ও আশপাশের চরগুলোর বাসিন্দারা এ নৌ অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা উপস্থিত ছিলেন।

যে আই

  • নৌ অ্যাম্বুলেন্স
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X